ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা ও পথচারী নিহত, আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
পুলিশ কর্মকর্তা ও পথচারী নিহত, আহত ২ ছবির ক্যাপশন: পুলিশ কর্মকর্তা ও পথচারী নিহত, আহত ২
নিজস্ব প্রতিবেদক: 
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের নিয়মিত টহল চলাকালে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম মিজানুর রহমান (৩০)। তিনি কালীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। নিহত পথচারী রফিক ইসলাম (৪৫) উপজেলার তুমুলিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ওয়াজ উদ্দিন মোল্লা।

দুর্ঘটনায় আহত দুই পুলিশ সদস্য হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও কনস্টেবল রাব্বি (২৮)। গুরুতর আহত জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে কনস্টেবল রাব্বি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কালীগঞ্জ থানা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। 

শুক্রবার ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে রফিক ইসলামের সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও কনস্টেবল রাব্বি। এ সময় কাভার্ডভ্যানের চাপায় হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার বিস্তারিত ও কাভার্ডভ্যানটির বিষয়ে পরবর্তী তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।