ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
আনন্দ সরকার, ঢাকা:
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে পার্ক করে রাখা গাড়িটিতে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে রাখা গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। গুলিতে গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করা গেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, মগবাজারের বিশাল সেন্টারে সংগীতশিল্পী আসিফ আকবরের একটি ব্যক্তিগত অফিস রয়েছে। তাঁর গাড়িতে গুলি চালানোর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।