ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

টাঙ্গাইলের ঘাটাইলে ১৮ ড্রাম বাংলা মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
ঘাটাইলে ১৮ ড্রাম বাংলা মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: ঘাটাইলে ১৮ ড্রাম বাংলা মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি:  লোকচক্ষুর আড়ালে পাহাড়ি এলাকায় গড়ে উঠেছিল দেশীয় বাংলা মদের গোপন কারখানা। সেখান থেকেই টাঙ্গাইলের ঘাটাইলসহ আশপাশের এলাকায় ছড়িয়ে দেওয়া হতো বিষাক্ত চোলাই মদ। অবশেষে সেই কারখানায় হানা দিল পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গুণগ্রাম মুচিবাড়ি এলাকায় এই বিশেষ মাদকবিরোধী অভিযান চালায় ঘাটাইল থানা পুলিশ। এ সময় ১৮টি ড্রাম ভর্তি বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ তিন সক্রিয় মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বাংলা মদ তৈরি ও বোতলজাত করে আসছিল। খবর পেয়ে রাতের আঁধারেই অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে তল্লাশি চালিয়ে ১৮টি ড্রাম ভর্তি মদ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মদ স্থানীয় জনগণের উপস্থিতিতে ঘটনাস্থলেই ঢেলে ধ্বংস করা হয়।

ঘাটাইল থানার ওসি মোখছেদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যত প্রভাবশালীই হোক, ছাড় দেওয়া হবে না। ঘাটাইলকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা চাই।

গ্রেপ্তারকৃত তিনজনকে শনিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পেছনের মূল হোতাদের ধরতে গোয়েন্দা নজরদারি চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।