ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে সাদ্দাম আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব সংবাদদাতা :

ময়মনসিংহের ভালুকায় সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষি (৪৩) হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড় এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেটে এ হত্যাকাণ্ড ঘটে। রবীন্দ্র ঋষি ওই এলাকায় সেলুনের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাদ্দাম হোসেন রবীন্দ্রের সেলুনে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করেন। প্রাণ বাঁচাতে রবীন্দ্র সেখান থেকে পালিয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। সেখানেও তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়ির উঠানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও তাঁর ওপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সুচিত্রার অভিযোগ, সাদ্দাম প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে নেশার টাকা নিতেন এবং সেলুনে চুল কাটানোর পর টাকা পরিশোধ করতেন না। সম্প্রতি টাকা দেওয়া ও বিনা মূল্যে চুল কাটানো নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ছাড়া প্রায় তিন মাস আগে রবীন্দ্রের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে স্থানীয়ভাবে সালিস হয়েছিল বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে সেলুনের ব্যবসা করতেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।