ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

গুগলের বিজ্ঞাপন আয়ে এআইয়ের ধাক্কায় অ্যালফাবেটের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার কমল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
গুগলের এআই মোডের কারণে সার্চ বিজ্ঞাপন আয় কমেছে ছবির ক্যাপশন: গুগলের এআই মোডের কারণে সার্চ বিজ্ঞাপন আয় কমেছে
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন নিজের সার্চ ব্যবসাতেই বিরূপ প্রভাব ফেলছে। সার্চে "এআই মোড"-এ ব্যবহারকারীরা প্রশ্ন করলে কথোপকথনের মতো সরাসরি উত্তর পাচ্ছেন, ফলে প্রচলিত সার্চ ফলাফলের পাশে দেখানো বিজ্ঞাপনে ক্লিক কমছে।
‎
‎ এতে বিজ্ঞাপন আয় প্রত্যাশার চেয়ে কম হওয়ায় গত বৃহস্পতিবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমে গেছে। অ্যালফাবেটের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার জানিয়েছেন, নতুন এই সার্চ ব্যবস্থা নিয়ে তারা আশাবাদী।
‎
‎ তবে বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে প্রশ্নের উত্তর খোঁজার ক্ষেত্রে গুগলের একচেটিয়া ভূমিকা এখন চ্যালেঞ্জের মুখে; লাখ লাখ মানুষ গুগলের বদলে চ্যাটজিপিটি ও ক্লডের মতো এআই চ্যাটবট ব্যবহার করছে।
‎
‎বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে অ্যালফাবেটের মোট আয় ২৫ শতাংশ বেড়ে ১২ হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে, তবে বিশ্লেষকদের প্রত্যাশা পূরণ হয়নি। 
‎
‎বিশেষ করে বিজ্ঞাপন আয় কম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়, আর শেয়ারদর ১২ শতাংশের বেশি কমে ছয় মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বৃহস্পতিবার দিন শেষে অ্যালফাবেটের বাজারমূল্য দাঁড়ায় ৩ লাখ ৪৬ হাজার কোটি ডলারে। 
‎
‎গুগলের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান কিম স্কটের মতে, গুগল নিজের এআই দিয়ে নিজের সার্চ ব্যবসার ক্ষতি করতেও রাজি তবু অন্য প্রতিষ্ঠানকে বাজার দখল করতে দিতে চায় না। ফরেস্টারের বিশ্লেষক ট্রেসি উ বলেছেন, এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসার শক্ত অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
‎

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।