ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

পাঁচবিবিতে বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৪২ হাজার টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন: ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিলন হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। 

অভিযানে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ছয়টি মোবাইল ফোন এবং নগদ ৪২ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম মানিক গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৫-এর রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে মিলন হোসেনকে আটক করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির ভাঁজ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের কাঠের আলমারির ড্রয়ারে তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক কেনাবেচায় ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং নগদ ৪২ হাজার ২২৫ টাকা জব্দ করেন অভিযানকারী সদস্যরা।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে অবৈধভাবে মাদক সংগ্রহ, মজুত ও নিজ এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


দেশ বাংলা টিভি নিউজ

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।