ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

এলেঙ্গায় হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪ ছবির ক্যাপশন: পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪
জাহাঙ্গীর আলম:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় চেকপোস্টে অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় অটোরিকশা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, ১০টি অতিরিক্ত ব্যাটারি, নগদ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার মো. মশিউর রহমান (৩২) ও মো. রাজিব (২১)। অপর দুজন রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. সাদেক (৩৫) ও মো. মামুন মিয়া (২৩)।

পুলিশ জানায়, শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টা ৫৮ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, রাজধানীর মুগদা এলাকা থেকে হারুনুর রশিদ রতন (৪৭) নামে এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পিকআপে করে যমুনা সেতুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

খবর পেয়ে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে ঢাকা মেট্রো-ন-১২-৬০৫৮ নম্বরের একটি পিকআপে অটোরিকশা দেখতে পেয়ে সেটিকে থামার সংকেত দেয় পুলিশ।

এ সময় পিকআপে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে চারজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশাটি মুগদা এলাকা থেকে চুরি করে রংপুরে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে পিকআপ ও চোরাই অটোরিকশার পাশাপাশি ১০টি ব্যাটারি, নগদ ১৯ হাজার ৫০০ টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, একটি রিয়েলমি স্মার্টফোন এবং দুটি সিম্ফনি বাটন ফোন উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার চারজনকে উদ্ধার করা মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।