ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
নিজস্ব সংবাদদাতা :
ফরিদপুর সদর উপজেলায় এক যুবককে নির্জন স্থানে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। 

বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাইটকুমারী বিলসংলগ্ন একটি নির্জন এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে দুর্বৃত্তরা তাকে ধরে বিলের পাশে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়সংলগ্ন একটি ধানক্ষেতে ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয় লোকজন ধানক্ষেতে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে তার আগেই পরিবারের সদস্যরা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। স্থানীয়দের কাছ থেকে দেলোয়ারের বিরুদ্ধে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগের কথা শুনেছেন বলেও জানান তিনি। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

অন্যদিকে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে তারা এখনো অবগত নন। বিষয়টি জানার পর প্রয়োজনীয় তদন্ত করা হবে।
ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।