ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

দেবিদ্বারে নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের শিশুর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
ট্রাকচাপায় ৮ বছরের শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: ট্রাকচাপায় ৮ বছরের শিশুর মৃত্যু
কুমিল্লা সংবাদদাতা :
কুমিল্লার দেবিদ্বারে নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আট বছর বয়সী এক শিশু। পরিবারের সদস্যদের সঙ্গে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মায়ের সামনেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সোমবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছোট শালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মিনহা আক্তার। সে ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার মনির হোসেনের মেয়ে। মায়ের সঙ্গে বোনকে নিয়ে নানাবাড়ি বেড়াতে এসেছিল সে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি ছোট শালঘর গ্রামে আসেন মিনহার মা জুলেখা আক্তার। পরদিন সোমবার সকালে চিকিৎসার প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন তারা।

ছোট শালঘর বাসস্ট্যান্ডে পৌঁছে অটোরিকশা থেকে নামার পর পরিবারের সদস্যরা ভাড়া পরিশোধে ব্যস্ত ছিলেন। এ সময় মিনহা তাদের আগে মহাসড়ক পার হতে গেলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে মা ও পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়।

মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। ট্রাকটি আটক করা হয়েছে। শিশুটির মরদেহ দেবিদ্বার থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।