মো:স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় মৌ পরিবহন যাত্রীবাহী বাস থেকে বুপ্রেনরফাইনযুক্ত ইঞ্জেকশন ৩০০ পিস এ্যাম্পুলসহ নওগাঁ জেলার ধামুরহাট থানার মোঃ ফরহাদ হোসেন (২৫) কে, ডিএনসি-বগুড়া গ্রেফতার করে।
শনিবার দিন গত রাতে বগুড়া সদর উপজেলা এরুলিয়া বাংলাদেশ বিমান বাহিনী এলাকাস্থ বগুড়া-নওগাঁ মহাসড়কের উত্তর পার্শ্বে বাংলাদেশ বিমান বাহিনী ইউনিটের সামনে পাকা রাস্তার উপর নওগাঁ থেকে ঢাকাগামী মৌ পরিবহন নামীয় যাত্রীবাহী বাস যার রেজি: নং ঢাকা
মেট্রো-ব-১৩-২১২৬ এর C-2 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ ও তার ট্রাভেল ব্যাগ তল্লাশী করে বুপ্রেনরফাইনযুক্ত ইঞ্জেকশন ৩০০ পিস এ্যাম্পুল উদ্ধার করা হয়।
দেশ বাংলা টিভি ডেস্ক