সজীব সরকার,গাজীপুর::
গাজীপুরের শ্রীপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার বরমী এলাকায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা (৩৫) নামে এক নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বামী মো. কবির হোসেন (৪৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা।
ওসি শাহিনুর আলম জানান, পলাতক কবির হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
দেশ বাংলা টিভি ডেক্স