ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ার কাহালুতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মোশারফ হোসেনের অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
বগুড়ার কাহালুতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মোশারফ হোসেন ছবির ক্যাপশন: বগুড়ার কাহালুতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মোশারফ হোসেন
মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ১২ মাইল কাশিমালা এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।

এ সময় তাঁর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজীব কুমার বিশ্বাস  থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম  এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 অভিযান পরিচালনা করে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস করা হয়।

এ সময় এমপি মোঃ মোশারফ হোসেন বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।