ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

টাঙ্গাইলে নিহত বাস-মিনিবাস মালিকদের পরিবারের পাশে মালিক সমিতি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
ছবির ক্যাপশন:
টাঙ্গাইলে বিভিন্ন সময়ে নিহত বাস ও মিনিবাস মালিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। সংগঠনটির উদ্যোগে নিহত ১৪ জন মালিকের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল বাস টার্মিনাল ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে অনুদান তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের সম্মাননা ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিক। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সমিতির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক ও সৈয়দ জাদিদুল হক জাদিদ, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান, সাবেক প্যানেল মেয়র মোমিনুল হক খান নিক্সন, বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল হক লাভলু এবং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শামসুল আলমসহ সংগঠনের নেতারা।

বক্তারা প্রয়াত পরিবহন মালিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থেকে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা সহায়তা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।