ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

সিলেটে একই বাসা থেকে দম্পতিসহ তিনজনের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
প্রতিকী পিক ছবির ক্যাপশন: প্রতিকী পিক
সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় একটি বাসা থেকে এক প্রবীণ আওয়ামী লীগ নেতা, তাঁর স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বাসার মালিক আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া (৭২) এবং গৃহকর্মী তাহমিনা (২৫)। স্থানীয়ভাবে আব্দুস সত্তার মিয়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তাঁর সন্তানরা দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার সকাল থেকে বাসাটির দরজা বন্ধ ছিল। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে।

পুলিশের প্রাথমিক তল্লাশিতে একটি কক্ষ থেকে সুরাইয়া ও তাহমিনার এবং অন্য একটি কক্ষ থেকে আব্দুস সত্তার মিয়ার মরদেহ পাওয়া যায়। তিনজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থলে গিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী পরিস্থিতি পরিদর্শন করেন। পরে পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

পুলিশের ধারণা, হত্যার পর অপরাধীরা আলামত মুছে ফেলার চেষ্টা করে ঘটনাস্থল ত্যাগ করেছে। তবে হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল এবং কারা এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।