ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, জরিমানা আড়াই লাখ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
শুভ্র মজুমদার । দেশ বাংলা টিভি ডেক্ম :

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 বুধবার (১২ আগস্ট) উপজেলার থানাঘাট, গোহালিয়াবাড়ি ও কামাখা মোড়-সল্লা সংলগ্ন ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে এসব অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া মাদক সেবনের দায়ে তিনজনকে মোট ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে দুজনকে সাত দিন করে এবং অপর একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ এসব জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা, মাদক সেবন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার পরিবেশ ও জনস্বার্থের জন্য ক্ষতিকর। এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। আইন অমান্য করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।