ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
দেশ বাংলা টিভি নিউজ ডেক্স
নওগাঁর পত্নীতলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শ্যামল তিগ্গা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে।

শ্যামল তিগ্গা আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামল একটি সংযোগ সড়ক থেকে মোটরসাইকেল নিয়ে আঞ্চলিক সড়কে প্রবেশ করছিলেন। ঠিক ওই সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শ্যামলকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।