ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
রিমন সিদ্দিকী নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

 কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা  প্রশাসনের আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়-ঢাকা এর বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 ১৩ আগস্ট ২০২৬, রোজ বৃহস্পতিবার সকালে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং সংগঠনের খেলোয়াড়দের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য (কুড়িগ্রাম-১), মো: আনোয়ারুল ইসলাম।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, পৌর আমীর মাওলানা আফজাল হোসেন সরকার, সমাজসেবা অফিসার জামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান প্রমুখ। এ সময় ২০টি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল এবং ১৫টি যুব ক্লাবে ফুটবল, ব্যাডমিন্টন, কক, দাবা ও ভলিবল নেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আলাউদ্দিন।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।