ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

সখীপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু, আহত একাধিক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
ঘটনাস্থল ছবির ক্যাপশন: ঘটনাস্থল

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুর–গোড়াই আঞ্চলিক সড়কের শোলাপ্রতিমা ও বোয়ালী বাজার সংলগ্ন এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমু আক্তার (২৬) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমু আক্তার উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, সখীপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা গোড়াইয়ের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। বিকট শব্দে ঘটা এ সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

ঘটনায় উভয় অটোরিকশার চালকসহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।