ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি করায় মিম কেক কারখানাকে ৩৫ হাজার জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
অভিযানের ছবি ছবির ক্যাপশন: অভিযানের ছবি
মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ‘মি. কেক এর কারখানা’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

একই সাথে কারখানাটিতে সংরক্ষিত ৮৭০টি পচা ও ভাঙা ডিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

​রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বগুড়া সদরের ফুলবাড়ী উত্তর-মধ্য পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুর রহমান এবং মোঃ কাজিম রেজা চৌধুরীর যৌথ নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে পচা ও ভাঙা ডিম ব্যবহার করে জন্মদিনের কেক প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া অত্যন্ত নোংরা পরিবেশে কেক ও বিস্কুট তৈরি এবং উৎপাদিত খাবার সংরক্ষণ করতে দেখেন অভিযান পরিচালনকারীরা। 

শিশুদের খাদ্য কেক তৈরির সাথে যুক্ত কর্মচারীদের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো তোয়াক্কা দেখা যায়নি।

​পরবর্তীতে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। সেই সাথে পচা ডিমগুলো বিনষ্ট করা হয়।

​অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল, জেলা পুলিশের একটি চৌকস টিম এবং অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।

 ভবিষ্যতে সরকারের সব আইন ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে কঠোর নির্দেশনা প্রদান করেছে আদালত।


নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।