ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়া কাহালুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
মোটরসাইকেল আরোহী ছবির ক্যাপশন: মোটরসাইকেল আরোহী
মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঝরল একটি তাজা প্রাণ। বুধবার (২৬ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার দিকে বগুড়ার বিবিরপুকুর বাজার থেকে প্রায় পশ্চিমে  দিকে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে রিফাত নামে এক যুবক ঘটনাস্থলেই মারা  যায়। 

নিহত রিফাত শিলকওর দক্ষিণপাড়ার আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, বগুড়া–নওগাঁ সড়কে প্রায়ই ছোট বড় দু-র্ঘটনা ঘটছে। বিশেষ করে বিবিরপুকুর ও আশপাশের এলাকায় সড়কটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, সড়কটি চার বা ছয় লেনে উন্নীত করার পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

একটি সড়ক মানুষের নিরাপদ চলাচলের পথ হবে মৃত্যুর কারণ নয়। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।