ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ায় সাতমাথা ড্রেন নির্মাণ কাজ করতে গিয়ে ৩ শতাধিক এলএমজি গুলি উদ্ধার করেছে পুলিশ।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
গুলি উদ্ধার ছবির ক্যাপশন: গুলি উদ্ধার
মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:

শহরের সাতমাথা এলাকায় ড্রেন পুনর্নির্মাণের সময় মাটি খুঁড়ে এসএমজি (সাবমেশিন গান) এর ৩৩৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে বগুড়া জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় সিটি করপোরেশনের ড্রেন পুনর্নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। কাজ চলাকালীন ড্রেনের তলদেশের মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ গুলির স্তূপ দেখতে পান তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিকাদারকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো নিজেদের হেফাজতে নেয় এবং গণনা করে মোট ৩৩৪ রাউন্ড এসএমজি গুলি পাওয়া যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, উদ্ধারকৃত গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও ammunition-এর অংশ হতে পারে এগুলো। এছাড়া স্থানীয়দের অনেকে ধারণা করছেন, মুক্তিযুদ্ধের সময় জিলা স্কুল চত্বরে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প থাকায় গুলিগুলো সেসময়েরও হতে পারে।

​পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরীক্ষা সম্পন্ন হওয়ার পর গুলিগুলোর সুনির্দিষ্ট বয়স ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।