ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মোংলায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
৫০ কেজি গাঁজাসহ আটক ছবির ক্যাপশন: ৫০ কেজি গাঁজাসহ আটক
সামির হোসেন, বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় বিপুল পরিমাণ গাঁজার চালানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে গোপাল সরকার নামে একজনকে মাদকের ডিলার হিসেবে শনাক্ত করেছে র‍্যাব।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায় র‍্যাব-৬-এর একটি দল।

র‍্যাব জানায়, একটি পরিবহনে করে গাঁজার চালান নিয়ে মোংলায় প্রবেশের সময় গোপাল সরকারকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটক গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে। তবে অপর আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গোপাল সরকার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে বড় পরিমাণে মাদকের চালান সংগ্রহ করে মোংলাসহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার কাছ থেকে মাদক সংগ্রহকারী অন্যান্য কারবারিদের শনাক্তে কাজ চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে দুই মাদক কারবারি আটকের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি তার পোস্টে উল্লেখ করেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ৫০ কেজি গাঁজার চালানের সঙ্গে জড়িত অন্য আসামি ও সহযোগীদের শনাক্তের চেষ্টা চলছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।