ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বজ্রপাতে সিরাজগঞ্জে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
সিরাজগঞ্জে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন ছবির ক্যাপশন: সিরাজগঞ্জে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে আগুন
সিরাজগঞ্জ থেকে সোহাগ ভৌমিক::

সিরাজগঞ্জ শহরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের গেটের পাশে গ্যাসের রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসভবনের প্রধান গেটসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকায় বৃষ্টি হচ্ছিল এবং একই সঙ্গে বেশ কয়েক দফা তীব্র বজ্রপাত হয়। এর কিছুক্ষণ পর মন্ত্রীর বাড়ির গেটের সামনে গ্যাসের রাইজার থেকে আগুনের শিখা দেখা যায়। বিষয়টি জানাজানি হলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাড়ির কোনো অংশ বা আশপাশের স্থাপনার ক্ষতি হয়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাসভবনে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, বাসভবনের গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।