ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

নরসিংদীতে নারী বাসযাত্রীর কাছ থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
নারী বাসযাত্রীর কাছ থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি উদ্ধার Meta Description: ছবির ক্যাপশন: নারী বাসযাত্রীর কাছ থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি উদ্ধার Meta Description:
স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড সিসার গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্বপ্ন আক্তার (৪২) নামে এক নারী যাত্রীকে আটক করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এনা পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় স্বপ্ন আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ।

আটক স্বপ্ন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।

এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।