ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

চলন্ত বাসে নারীকে ধর্ষণ ও ছিনতাই, চালকসহ তিনজনের যাবজ্জীবন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
চালকসহ ৩ জনের যাবজ্জীবন ছবির ক্যাপশন: চালকসহ ৩ জনের যাবজ্জীবন
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণ ও তাঁর মালামাল ছিনিয়ে নেওয়ার মামলায় বাসের চালক, চালকের সহকারী ও কন্ট্রাক্টরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

 একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম ইলিয়াস এ রায় ঘোষণা করেন। রায়ের সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাসের চালক মো. আলতাফ (২৫), চালকের সহকারী মো. রাব্বি (২১) এবং কন্ট্রাক্টর সাগর ওরফে সজিব মাতাব্বর (২৪)।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে ওই নারী ঢাকার গাবতলী থেকে আশুলিয়ায় যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। পথে বিভিন্ন স্ট্যান্ডে যাত্রীরা নেমে গেলে বাসটি ফাঁকা হয়ে যায়। এ সময় বাসের চালক, তাঁর সহকারী ও কন্ট্রাক্টর ওই নারীকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, এ ঘটনার পর ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তাঁর কানের দুল, নগদ ৩৬ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে বাসটি নিয়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘোরাঘুরি করতে থাকেন।

পরদিন সকালে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি থামানো হলে ভুক্তভোগী নারী সেখানে দায়িত্বরত হাইওয়ে পুলিশের টহল দলের কাছে অভিযোগ জানান। পুলিশ দ্রুত বাসসহ তিনজনকে আটক করে টাঙ্গাইল সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
ঘটনার দিনই ভুক্তভোগী নারী বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় ধর্ষণের মামলা করেন।

 মামলার তদন্তকারী কর্মকর্তা ও টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী তদন্ত শেষে গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, মামলাটিতে মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।