ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ঈশ্বরদীতে সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ, দুদিন পর ছিল ছেলের বিয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
পাবনা ছবির ক্যাপশন: পাবনা
নিজস্ব প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী স্বামী-স্ত্রী। নিহতরা হলেন উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মালিথাপাড়া এলাকার আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগামী শুক্রবার আনোয়ার-স্বপ্না দম্পতির ছেলের বিয়ের আয়োজন ছিল। বিয়ের জন্য প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হন তাঁরা।

আলহাজ্ব মোড় এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন আনোয়ার ও স্বপ্না। পরে একটি ট্রাক তাঁদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই স্বপ্না খাতুনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত আনোয়ার হোসেনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপাররা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

ছেলের বিয়ের মাত্র দুই দিন আগে বাবা-মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।