ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ায় জমি ও পাওনা টাকা নিয়ে বিরোধ, থানায় নারীর লিখিত অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
থানায় নারীর লিখিত অভিযোগ ছবির ক্যাপশন: থানায় নারীর লিখিত অভিযোগ
মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে বসতবাড়ির দেড় শতক জমি জোরপূর্বক দলিল করে নেওয়া এবং ব্যাংকের তিনটি চেকে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মোছা. তাসলিমা বেগম (৪৬) নামে এক নারী।

অভিযোগকারী তাসলিমা বেগম বগুড়া সদর উপজেলার মালগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা। থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি জানান, তার ছেলে তাজুল ইসলামের সঙ্গে অভিযুক্তদের একজন মো. আবু বক্কর সিদ্দিকের শালিকা মোছা. উম্মে হানিফার বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের সূত্রপাত হয়। এরপর থেকেই অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে তাসলিমা বেগম আরও উল্লেখ করেন, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে তার স্বামী মো. আব্দুল হান্নানের ইসলামী ব্যাংক বগুড়া সদর শাখার হিসাবের তিনটি চেকে স্বাক্ষর করিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই তিনটি চেকের নম্বর ৬৬৬৭৪৭১, ৬৬৬৭৪৭২ ও ৬৬৬৭৪৭৩। এসব চেকে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

এ ছাড়া অভিযুক্তরা আরও ২০ লাখ টাকা দাবি করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর এবং হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তাসলিমা বেগম।

লিখিত অভিযোগে আরও বলা হয়, পরদিন ১৩ সেপ্টেম্বর অভিযুক্তরা তাদের বসতবাড়ির দেড় শতক জমি জোরপূর্বক দলিল করে নেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।

অভিযোগকারী আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যেকোনো সময় তার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারেন। এ কারণে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

অভিযোগের সাক্ষী হিসেবে মোছা. ফাতেমা বেগম, মো. আব্দুল হান্নান ও মোছা. ফাতেমার নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয় আরও কয়েকজন বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করার কারণে থানায় অভিযোগ করতে কিছুটা সময় লেগেছে বলে জানিয়েছেন তাসলিমা বেগম।তবে অভিযোগে ওঠা বিষয়গুলোর সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। পুলিশের তদন্ত ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।