ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ছবির ক্যাপশন: পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
স্টাফ রিপোর্টার:
পটুয়াখালী সদর উপজেলায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দূরপাল্লার বাস ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার ধলু গাজীর মোড় ও বসাক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বরগুনার তালতলী থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ইমরান ট্রাভেলসের একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

নিহতরা হলেন,গলাচিপার আমখোলা এলাকার রাজ্জাক পেদার ছেলে কাউয়ুম উদ্দিন (৫০), গলাচিপার অনিল মিস্ত্রির মেয়ে শিল্পী রানী (৪০), বাউফলের বিলবিলাস এলাকার দিয়েন মিস্ত্রির মেয়ে তিথি রানী (২৩) এবং গলাচিপার হরিদেবপুর এলাকার সোবাহানের ছেলে মিরাজ (৩৫)।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। এ ঘটনায় বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।