ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

২৭ বছর আত্মগোপনে থাকার পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার ছবির ক্যাপশন: এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার
দেশ বাংলা টিভি নিউজ ডেস্ক:

খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ ২৭ বছর ধরে পরিচয় গোপন করে ভারত ও কুয়েতে অবস্থানের পর খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে এসআরবি-৮ ও এসআরবি-৬-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

 রোববার (২৭ সেপ্টেম্বর) এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) ওয়ালিদ হাসান মিঠু এ তথ্য জানান।

জয়নাল সরদার বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে খুলনার রূপসা থানায় ১৯৯৯ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার বিচার শেষে আদালত হত্যার ঘটনায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া মরদেহ গুমের অপরাধে পৃথকভাবে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর পরিচয় পরিবর্তন করে তিনি দেশের বাইরে আত্মগোপনে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসআরবি জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জয়নালের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।