ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়া আদালতে নেওয়ার সময় ভিপি শাহীন ও সহযোগীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
বগুড়া আদালতে নেওয়ার সময় ভিপি শাহীন ও সহযোগীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ ছবির ক্যাপশন: বগুড়া আদালতে নেওয়ার সময় ভিপি শাহীন ও সহযোগীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ
মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীনকে আদালতে নেওয়ার সময় পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় তার সহযোগীদেরও লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিবি কার্যালয় থেকে সাজেদুর রহমান শাহীন ও তার সহযোগীদের আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় আদালত এলাকায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে কয়েকজন তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সহযোগীদেরসহ ভিপি শাহীনকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, সাজেদুর রহমান শাহীনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নির্যাতন, হয়রানি, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের, ভূমিদস্যুতা ও অবৈধভাবে মাটি কাটার অভিযোগও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় তিনি পলাতক ছিলেন। এছাড়া তার ভাগিনা আশিকুর রহমানের বিরুদ্ধেও এলাকায় আধিপত্য বিস্তার এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।