ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

শিবগঞ্জে খড়ের ঘর থেকে সাড়ে ৬ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ ঘটনায় মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় আল-মামুন (৪০) নামে আরও একজন পালিয়ে যায়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ থানার ওমরপুর হঠাৎপাড়া এলাকায় অভিযানটি চালানো হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে এবং শ্যামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এসআরবি-৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায়। তাকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে খড় রাখার একটি ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে সে আরও জানিয়েছে, পলাতক আল-মামুনের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হেরোইন সংগ্রহ করে শিবগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে পলাতক আল-মামুনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে এসআরবি-৫।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।