ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রীর মৃত্যু, আইসিইউতে আরও একজন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:-
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মহিলা মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ আরও এক শিক্ষার্থী আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। অপর দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিহতরা হলো,আতিয়া (১১) ও জিদনি (১৪)। গুরুতর আহত লামিয়া (১৩) বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। আহত অপর দুই শিক্ষার্থী আসিয়া (১২) ও সুমাইয়া (১৩) চিকিৎসাধীন অবস্থায় স্থিতিশীল রয়েছে।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসার তিনতলার ছাদে এ দুর্ঘটনা ঘটে। পাঁচ শিক্ষার্থীই ওই মাদ্রাসার আবাসিক ছাত্রী।
স্থানীয়দের ভাষ্য, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে কয়েকজন শিক্ষার্থী ছাদে খেলছিল। মাদ্রাসা ভবনের পাশ দিয়ে উচ্চক্ষমতার বিদ্যুতের লাইন ও একটি ট্রান্সফরমার রয়েছে। খেলার একপর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যুতের সংস্পর্শে এলে বিকট শব্দ হয় এবং তারা দগ্ধ হয়ে পড়ে।

শব্দ ও শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে দগ্ধ অবস্থায় পাঁচ শিক্ষার্থীকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে একই দিন রাত সাড়ে ৮টার দিকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পাঁচ শিক্ষার্থীই ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আতিয়ার শরীরের ৪৫ শতাংশ এবং জিদনির ৮২ শতাংশ দগ্ধ ছিল।
চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে আতিয়ার মৃত্যু হয়। এরপর বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন জিদনিরও মৃত্যু হয়।
বর্তমানে লামিয়ার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং সে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আসিয়া ও সুমাইয়া তুলনামূলক কম দগ্ধ হওয়ায় তাদের ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে শিক্ষার্থীরা কীভাবে বিদ্যুতের সংস্পর্শে এলো এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী তা খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।