ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

যশোরের শার্শায় দুই মোটরসাইকেলে মিলল ২৬ স্বর্ণের বার, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
যশোরের শার্শায় দুই মোটরসাইকেলে মিলল ২৬ স্বর্ণের বার, আটক ১ ছবির ক্যাপশন: যশোরের শার্শায় দুই মোটরসাইকেলে মিলল ২৬ স্বর্ণের বার, আটক ১
নিজস্ব প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় স্বর্ণ বহনের অভিযোগে রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান চালায় রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সন্দেহভাজন দুটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোট ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা বারগুলোর ওজন প্রায় ৩ হাজার ৪০০ গ্রাম।

আটক রিপন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার কাছ থেকে স্বর্ণের বার ছাড়াও দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্টঘড়ি জব্দ করা হয়েছে।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। জব্দ করা অন্যান্য সামগ্রীসহ মোট জব্দমূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার করা স্বর্ণ যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আটক ব্যক্তিকে জব্দ করা মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্টঘড়িসহ শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।