ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ঘাটাইলে নববধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
ঘাটাইলে নববধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগ ছবির ক্যাপশন: ঘাটাইলে নববধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগ
আপন আর্য্য,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে তামান্না ইসলাম তরী (১৮) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মোহাম্মদ রোমানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার  দেউলাবাড়ি ইউনিয়নের  উত্তর খিলগাতী মধ্যপাড়া গ্রামে  এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের ভাষ্য, ঘটনার সময় ঘরের ভেতর থেকে তরীর কান্নার শব্দ শুনতে পান তার মা সাহানাজ বেগম। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেয়েকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি।

পরবর্তীতে গুরুতর আহত তরীকে ভোররাতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাহানাজ বেগম।

দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আবু হানিফ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। তার দাবি, তরীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, ঘটনার পর রোমান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।