ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ঝিনাইদহে স্ত্রীকে অচেতন করে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
মনজুর হোসেন অপু ছবির ক্যাপশন: মনজুর হোসেন অপু
স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ফয়লা গ্রামে এক নারীকে অচেতন করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামী মনজুর হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফয়লা গ্রামে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মনজুর হোসেন অপু ওই গ্রামের মৃত পল্লী চিকিৎসক আজিজুলের ছেলে। স্থানীয়দের কাছে তার বাবা ‘হ্যারিকেন ডাক্তার’ নামে পরিচিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, গভীর রাতে ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের বাড়িতে ছুটে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। পরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ফয়লা গ্রাম থেকে মনজুর হোসেন অপু নামে একজনকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি আরও জানান, ওই নারী কীভাবে এবং কী কারণে অচেতন হয়েছেন, সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।