ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

কারাগার সূত্রে জানা গেছে, সকালে খাবার খাওয়ার সময় হঠাৎ চাঁন মিয়া ফকিরের খাদ্যনালীতে খাবার আটকে যায়। বিষয়টি দেখতে পেয়ে কারারক্ষীরা দ্রুত তাঁকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

চাঁন মিয়া ফকির মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি নম্বর ৪২৪১/২৬ হিসেবে বন্দি ছিলেন। তাঁর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।

মৃত্যুর পর তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় ওই হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, সকালে খাবার খাওয়ার সময় হাজতির গলায় খাবার আটকে যায়। পরে কারারক্ষীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।