ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ছবির ক্যাপশন: কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

কালিহাতী থেকে জাহাঙ্গীর আলম:

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।


রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম রাজীব হোসেন (২৯)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন রাজীব। এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে প্রয়োজনের জন্য নিচে নামেন তিনি। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


হামলার সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীদের মধ্যে মিন্টু (৩২) নামে একজনকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দের উপস্থিতি বুঝতে পেরে দলের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পরে পুলিশ অভিযান চালিয়ে ফারুক নামে আরও একজনকে আটক করে। পুলিশের দাবি, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মিন্টু ও ফারুক নামে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।