ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

নারায়নগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো ফার্নিচারের দোকানে! একজন নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব সংবাদদাতা :

নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত মালবাহী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানোর পর সড়কের পাশের একটি ফার্নিচারের দোকানে ঢুকে পড়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (৩ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাতে মালামালবোঝাই একটি ট্রাক মদনপুর-মদনগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিল। রেললাইন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রাকটির একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের ফার্নিচারের দোকানের ভেতরে ঢুকে পড়ে।
এ সময় দোকান ও আশপাশে থাকা কয়েকজন ট্রাকের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।