ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

চাপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত পলাতক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত সৎ ছেলে আশিকুর রহমান পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৪ নম্বর জামবাড়ীয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে পারিবারিক বিষয় নিয়ে আয়েশা বেগম ও তার সৎ ছেলে আশিকুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে আশিকুর ছুরি দিয়ে আয়েশা বেগমকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আয়েশা বেগমকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত আশিকুর রহমানকে পাওয়া যাচ্ছে না। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।