ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বিমানবন্দরে শরীরে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণবার উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ঢাকা থেকে আনন্দ সরকার (শুভ):
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর তল্লাশি করে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

মালয়েশিয়া থেকে আসা ওই যাত্রীর পোশাকের নিচে কালো কাপড়ের বেল্ট দিয়ে পেঁচিয়ে স্বর্ণগুলো লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ ৪ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
রোববার (৪ অক্টোবর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কুয়ালালামপুর থেকে ঢাকাগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে নজরদারিতে রাখা হয়। ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর লাগেজ নিয়ে ওই যাত্রী গ্রিন চ্যানেল-১ দিয়ে বের হওয়ার চেষ্টা করেন।

এ সময় তাকে আলাদা করে তল্লাশি করা হলে শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়। পরে তার কাছ থেকে মোট ৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণবারগুলোর মধ্যে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। সবগুলো মিলিয়ে স্বর্ণের মোট ওজন দাঁড়িয়েছে ৪ কেজি ৫০০ গ্রাম।

এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।