ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কার্পাসডাঙ্গায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
ছবির ক্যাপশন:
স্টাফ রিপোর্টার:-
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির কাছের একটি দোকানে চিপস কিনতে যাওয়ার সময় রাস্তার পাশের পুকুরে শিশুটির হাত থেকে ১০ টাকার একটি নোট পড়ে যায়। টাকা তুলতে গিয়ে সে পানিতে পড়ে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।

 পরে শিশুটিকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
নিহত শিশুটির নাম সিয়াম। সে কার্পাসডাঙ্গা মাঝেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
সিয়ামের বাবা শফিকুল ইসলাম জানান, সকালে চিপস কেনার জন্য বাড়ির পাশের দোকানে যাওয়ার পরপরই দুর্ঘটনাটি ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।