ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ায় আফিফ চিপস কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
চিপস কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: চিপস কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি।

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, নষ্ট ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আফিফ চিপস কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বগুড়া মহানগরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে কারখানাটিতে চিপস তৈরির পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন বলে দেখতে পায় অভিযানকারী দল। এছাড়া বিক্রির উদ্দেশ্যে নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস সংরক্ষণ, চিপস উৎপাদনে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।

এ সময় গুণগত মান যাচাই না করে নিম্নমানের রং ব্যবহার এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়ও শনাক্ত করা হয়।
এসব অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে প্রায় তিন মণ ইন্ডাস্ট্রিয়াল লবণ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ২৩ কেজি নিম্নমানের রং জব্দ করে সেগুলোর উপযুক্ত প্রমাণক দাখিলের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বগুড়া সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় এসআরবি-১২ ও জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।