ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

জামালপুর-শেরপুরে পুলিশের অভিযানে ১১ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৯

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৯ ছবির ক্যাপশন: চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৯
শেরপুর থেকে শাওন সরকার: 

জামালপুর ও শেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে চুরি করা ১১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে জামালপুর সদর, মেলান্দহ, শেরপুর সদর ও শ্রীবরদী এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়। জামালপুর সদর থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় করা একটি মামলার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ।

তদন্তে পুলিশ জানতে পারে, চক্রের সদস্য নীরব হোসেন বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করতেন। পরে আবু বকর সিদ্দিকের মাধ্যমে চুরি করা যানবাহন জামালপুর, মেলান্দহ, শেরপুরসহ আশপাশের এলাকায় বিক্রি করা হতো।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান চালিয়ে চক্রটির নয় সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর সদরের নীরব হোসেন, মাহফুজ আহমেদ ও রবিউল ইসলাম সোহাগ; মেলান্দহের বরকতউল্লাহ সবুজ ও আবু বকর সিদ্দিক; শেরপুর সদরের ওমর ফারুক এবং শ্রীবরদীর সাদ্দাম হোসেন, আব্দুর রাজ্জাক ও আমির হোসেন।

অভিযানে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে বাজাজ ডিসকভার, টিভিএস অ্যাপাচি আরটিআর, হিরো হাঙ্ক ও বাজাজ পালসার রয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মোটরসাইকেলগুলোর ইঞ্জিন ও চেসিস নম্বর যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রকৃত মালিক শনাক্ত করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেগুলো মালিকদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে।

তিনি আরও বলেন, চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গেও অপরাধ জড়িত। তাই ব্যবহৃত মোটরসাইকেল কেনার সময় বৈধ কাগজপত্র ও মালিকানার তথ্য যাচাই করে নেওয়া জরুরি।
পুলিশের পক্ষ থেকে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।