ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

নাফ নদী পেরিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, ৩ লাখ ৯০ হাজার পিসসহ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ইয়াবার বড় চালান ঢোকানোর সময় মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি ও এসআরবির যৌথ দল। এ সময় তার কাছ থেকে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির সদস্যরা নাজিরপাড়া বিওপির দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে নাফ নদীর তীরবর্তী এলাকায় অবস্থান নেন।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে কয়েকজনের বাংলাদেশমুখী গতিবিধি শনাক্ত করেন অভিযানকারী দলের সদস্যরা। পরে রাত আড়াইটার দিকে বস্তা নিয়ে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় তাদের দেখতে পায় যৌথ দল।

অভিযানকারীদের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহভাজনরা কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে তিনটি বড় প্যাকেটসহ ইদ্রিসকে আটক করা হয়।
পরে প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

বিজিবি ও এসআরবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবার বিষয়ে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের পর হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।