ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ঢামেকের বাথরুমে নারীর ঝুলন্ত মরদেহ, রক্তাক্ত ছুরি ঘিরে রহস্য

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
সামির হোসেন দেশ বাংলা টিভি নিউজ ডেক্স :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের একটি নারী বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। মরদেহ উদ্ধারের আগে হাসপাতালের আরেক স্থানে রক্তাক্ত একটি ছুরি পাওয়ায় ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের একটি বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে বাথরুম পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মী মাহমুদ শেখ একটি কক্ষের দরজায় নক করেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে অন্য কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীর সহায়তায় দরজা খোলা হলে ভেতরে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় ঝুলতে দেখা যায়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে আনসার সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের দ্বিতীয় গেটের সামনে রক্তমাখা একটি কালো স্টিলের ছুরি পড়ে থাকতে দেখা যায়। সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে পরিচ্ছন্নতাকর্মী কাশী পেল্লী সন্তোষ ছুরিটি দেখতে পান বলে জানা গেছে।

সন্তোষের ভাষ্য, ছুরিটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তিনি ওই স্থান পরিষ্কার করেন। পরে ছুরিটি ধুয়ে নিজের কাছে রেখে দেন।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. শায়লা ফেরদৌস আহসান জানান, সকালে হাসপাতালে এসে তিনি বাথরুমে এক নারীকে রক্তাক্ত অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়ার খবর জানতে পারেন। পরে প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের সামনে রক্তাক্ত ছুরি পড়ে থাকার বিষয়টিও জানতে পারেন।

হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা ছিল, হাসপাতালে বিভিন্ন সময় রোগী বা স্বজনদের কারণে মেঝেতে রক্ত পড়ে থাকতে পারে। সে কারণে প্রথম দিকে ছুরি ও রক্তের বিষয়টি আলাদাভাবে গুরুত্ব পায়নি।

তবে একই দিনে বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।