ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

রূপসায় বাড়ির সামনে গুলিতে নিহত বাবা, দেড় মাস আগে খুন হয়েছিলেন ছেলে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
স্টাফ রিপোর্টার:
খুলনার রূপসায় বাড়ির সামনে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আক্তার ঢালী (৫২)। মাত্র দেড় মাস আগে একই পরিবারের ছেলে জয় ঢালী হত্যার শিকার হওয়ায় নতুন এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল শহীদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে বাড়ির সামনে ছিলেন আক্তার ঢালী। এ সময় কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত সরে যায়। গুলিতে তাঁর শরীরের ডান পাশে আঘাত লাগে।

শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ১৫ আগস্ট দুর্জনীমহল গ্রামে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে হত্যা করা হয়। তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাবাকেও প্রাণ দিতে হলো দুর্বৃত্তদের হামলায়।
পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় নানা আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের একটি অংশের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে ঘটনাগুলো ঘটতে পারে। তবে আক্তার ঢালী হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বলেন, আক্তার ঢালী হত্যার কারণ অনুসন্ধানের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।