ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে গাজীপুরে ১২ শিক্ষার্থী হাসপাতালে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যালয়ে ক্লাস চলার সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের মধ্যে ১২ জনকে চিকিৎসার জন্য মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুপুরের দিকে বৃষ্টি শুরু হওয়ার পর কিছুক্ষণ পরপর বজ্রপাত হচ্ছিল। এ সময় বিদ্যালয়ের নিচতলায় ক্লাস চলছিল। হঠাৎ একটি বজ্রপাতের প্রচণ্ড শব্দে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ১৮ জন ছাত্রী অসুস্থ হয়ে যায়।

পরে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের অটোরিকশাযোগে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, ১২ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা শেষে সাতজনকে বাড়িতে পাঠানো হয়েছে। অপর পাঁচজনকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, বজ্রপাতের শব্দে ভয় পাওয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে চিকিৎসাধীন শিক্ষার্থীদের অবস্থা স্থিতিশীল।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।