ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মোংলায় যাত্রীবাহী বাসে মিলল ৭৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
মোংলায় যাত্রীবাহী বাসে মিলল ৭৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ৪ ছবির ক্যাপশন: মোংলায় যাত্রীবাহী বাসে মিলল ৭৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ৪
বাগেরহাট সংবাদদাতা :

বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক বহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ-মোংলা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকারী দল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। একপর্যায়ে সন্দেহজনক একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করলে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। পরে বাসে থাকা চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে মো. ইব্রাহিম (২৩), রংপুরের ওয়ারিসুল হকের ছেলে পারভেজ আহম্মেদ (২৫), রংপুর কোতোয়ালি থানার বেলুবালারহাট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আমিনুর রহমান (৩২) এবং একই জেলার বৈকুণ্ঠপুর এলাকার লিজু মিয়ার ছেলে নূর আমিন (২৮)।

আভিযানিক দল জানিয়েছে, তাদের কাছ থেকে মোট ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি জব্দ করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়।

উদ্ধার করা মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, তা জানতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত কার্যক্রম চলছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এসআরবি-৬ জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা গাঁজা ও জব্দ বাসসহ গ্রেপ্তার চারজনকে মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।