ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

গৌরীপুরে ভয়াবহ আগুনে ঝলমল সিনেমা হলসহ ২০ দোকান পুড়ে ছাই

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঝলমল সিনেমা হল এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গৌরীপুর ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, আগুনে সিনেমা হলের পাশে থাকা এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে আগুন দেখতে পেয়ে তারা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক ব্যবসায়ী দোকানের মালামাল নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।

স্থানীয়ভাবে জানা যায়, পুরোনো একটি জমিদার বাড়িতে পরিচালিত ঝলমল সিনেমা হলটি দীর্ঘদিন ধরে গৌরীপুরের মানুষের বিনোদনের অন্যতম পরিচিত স্থান ছিল। আগুনে সিনেমা হলটির পাশাপাশি আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে।

তবে অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।