ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

রাজধানীর ফুটপাত-সড়ক দখল, উচ্ছেদে ডিএনসিসি প্রশাসকের কঠোর নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত

দেশ বাংলা টিভি নিউজ ডেক্স :রাজধানীর বিভিন্ন সড়ক ও ফুটপাত অবৈধ দখল থেকে মুক্ত করতে মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে এমন অবৈধ দোকানপাট ও হকারদের সরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ডিএনসিসির আওতাধীন কয়েকটি এলাকা সরেজমিনে পরিদর্শন করেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। এ সময় তিনি ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশে হকারদের অবস্থান এবং অবৈধ দখলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় অনুমোদিত জায়গার বাইরে ফুটপাত কিংবা সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক। একই সঙ্গে নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলমুক্ত জায়গা পুনরায় যেন দখল না হয়, সে বিষয়েও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ডিএনসিসি সূত্র জানায়, রাজধানীর ব্যস্ত সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের দোকানপাট বসায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় নগরবাসীর ভোগান্তি কমাতে দখলমুক্ত করার কার্যক্রম জোরদার করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত রাখতে প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।